,

সময় টিভির সাংবাদিক টুটুলের উপর হেফাজত কর্মীদের হামলার ৭ বছর

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাগেরহাটের প্রেসক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক আলী আকবর টুটুলের উপর হেফাজত কর্মীদের হামলার ৭বছর হলেও বিচার হয়নি আজও। কে হামলা করেছে, কারা করেছে তাও জানা নেই পুলিশের। যদিও বর্বরোচিত এ হামলার কিছুদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল ফকিরহাটে থানা ভবন উদ্বোধনের সময় জনসম্মুখে তৎকালীন পুলিশ সুপারকে মামলা করতে নির্দেশ দিয়েছিলেন। তারপরও এতদিনে কোন বিচার হয়নি! সে কারণ অজানা সাংবাদিকদের কাছে। যার ফলে বাগেরহাটের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

৬মে ২০১৮। ২০১৩ সালের এই দিনে বাগেরহাটের প্রেসক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক আলী আকবর টুটুলের উপর হামলা করেছিল হেফাজত কর্মীরা। খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকায় হেফাজত কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। এসময় সংবাদ সংগ্রহ করে ফেরার সময় ২০-২৫ জন হেফাজত কর্মী টুটুলের উপর চড়াও হয়ে বেধড়ক মারপিট করে। পরে সহকর্মীরা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন টুটুলকে। হামলার ৫ বছর হলেও হয়নি কোন বিচার।

সাংবাদিক টুটুল বলেন, হেফাজত কর্মীদের হামলার শিকার হয়ে এখনও শারীরিকভাবে অসুস্থ্য বোধ করছি। দুইবার ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছি। তারপরও পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখনও ঔষধ সেবন করে যাচ্ছি। আরও উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন।

টুটুল আরও বলেন, হামলার বিষয়টি আজও মনে পরলে ভয়ে আৎকে উঠি। সকলের দোয়া ছিল তাই আজও সংবাদ মাধ্যমে কাজ করে যাচ্ছি। তবে কারা হামলা করছিল পুলিশ আজও তা জানাতে পারেনি! এটাই আমার দু:খ! আশা করি কোন সংবাদকর্মীকে যেন এরকম ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে না হয়।

ওই সময়ে সাথে থাকা সহকর্মী বাগেরহাট জেলা মফঃস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল বলেন, মানুষ কতটা উন্মাদ হলে এ ধরনের হামলা করতে পারে তা আমি দেখেছি। তারা সংবাদকর্মীদের টার্গেট করে এ হামলা চালায়। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যানও জয় বাংলাভিশনের প্রধান সম্পাদক – প্রকাশক শেখ সাইফুল ইসলাম কবির বলেন,আলী আকবর টুটুলের উপরহামলার সুষ্ঠু সুবিচার চাই।দোষীদেরসহ সব ঘটনার বিচার করতে হবে।দোষীদের বিচার না হলে অবক্ষয় বাড়বে।আজকে আমরা নতুন স্বপ্ন দেখছি। বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু হয়ে গেছে।আজ বাংলাদেশ নতুন স্বপ্ন দেখতে পাচ্ছে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার বলেন, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক টুটুলের উপর হামলার সুবিচার চাই। পুলিশ দায়িত্ববান হয়ে দোষীদের বিচার করবেন এ কামনা করি।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, হেফাজত কর্মীদের হামলায় সাংবাদিক, পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছিল। উক্ত ঘটনায় ৬টি মামলা হয়েছিল। প্রত্যেকটি মামলা এখন আদালতে বিচারাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা