,

মোল্লাহাটে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিলেন শেখ তন্ময় ইয়ংষ্টার ক্লাবের সদস্যরা

news-image

বাগেরহাট প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে বাগেরহাটে এবার শেখ তন্ময় ইয়ংষ্টার ক্লাবের সদস্যরা হতদরিদ্র ও বর্গা চাষীদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। বুধবার সকালে স্বেচ্ছাশ্রমে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে কৃষক ইসরাইল খানের ৫ বিঘা জমির ধান কাটা শুরু করেন ক্লাবের সদস্যরা। এদিকে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেওয়ায় খুশি হয়েছেন দরিদ্র কৃষকরা।

কৃষক ইসরাইল খা বলেন, বৃষ্টির মধ্যে ধান কেটে ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলাম। ক্লাবের ভাইরা এসে আমার ধান কেটে দিলেন। আমি খুব খুশি হয়েছি।

স্বেচ্ছাশ্রমে ধান কাটার খবর পেয়ে স্বেচ্ছাসেবকদের উৎসাহ দিতে মাঠে আসেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীম, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকাশসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা ধান কাটায় অংশ নেয়া ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।

মাল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীম বলেন, করোনা পরিস্থিতি ও অতিবৃষ্টির ফলে উপজেলায় ধানকাটার জন্য শ্রমিক সংকট সৃষ্টি হয়েছে। যার ফলে অনেক সংগঠন বিনামূল্যে ধান কেটে কৃষকদের পাশে দাড়িয়েছে। শেখ তন্ময় ইয়ংষ্টার ক্লাবের সদস্যরাও কৃষকের ধান কেটে দিচ্ছে এ জন্য আমি তাদেরকে উপজেলা প্রশাসণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

শেখ তন্ময় ইয়ংষ্টার ক্লাবের সভাপতি মোঃ সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক শেখ জুয়েল বলেন, করোনা পরিস্থিতি ও অতিবৃষ্টির মধ্যে ধান নিয়ে যখন বিপাকে তখন আমরা ৩০ জন্য সদস্য প্রতিদিন ধান কেটে দেওয়ার সিন্ধান্ত নেই। যতদিন জমিতে ধান থাকবে ততদিন আমরা কৃষকের ধান কেটে দেব। এর আগেও আমরা কয়েকদিন কৃষকদের ধান কেটে দিয়েছি।
মোল্লাহাট উপজেলায় ৮৩২০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৯ হাজার মেট্রিকটন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য