,

নাসিরনগরে কর্মহীন ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ সোম ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের কর্মহীন অসহায় দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার সকালে সোমবাড়ি প্রাঙ্গণে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে অর্ধশতাধিক পরিবারকে চাল,ডাল,তেল,পেয়াঁজ,আলু ও সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ কার্ষক্রমের উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার ও গোকর্ণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল।এসময় প্রাক্তন শিক্ষক কানু চন্দ্র সোম,ভূপাল দত্ত চৌধুরী মোহনলাল গোস্বামী,ফাউন্ডেশনের পরিচালক প্রভাষক পার্থ প্রতীম সোম,স্থানীয় যুবলীগ নেতা ভানু চন্দ্র দেব, আবেদ আলী,আসিফ উল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রভাষক পার্থ প্রতিম সোম বলেন করোনা ভাইরাসের কারণে সবাই কর্মহীন হয়ে পড়েছে। জাতীয় এই সংকটময় মুহূর্তে আমি আমার সাধ্যমত চেষ্টা করছি সমাজের অসহায়,গরীব ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর জন্য। তাই সরকারের পাশাপাশি যে যার সামর্থ্য অনুযায়ি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য