শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৭২ হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। দেশটিতে ইতোমধ্যে মৃতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭২ হাজার ২৭৫ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৩৭ হাজার ৭৬১ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। আর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে; ৩০ হাজারের কিছু বেশি।

তবে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর ১ লাখ ৮৭ হাজারের বেশি চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ জনের ৬ জন মারা গেছে; যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ব্যাপকহারে সংক্রমণ ছড়িয়েছে করোনার। সবচেয়ে নাজুক অবস্থা জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যের। নিউইয়র্কে আক্রান্ত হিসেবে শনাক্ত ৩ লাখ ২১ হাজার রোগীর ২৫ হাজার ৭৩ জন মারা গেছে। বিশ্বের যেকোনো দেশের চেয়ে নিউইয়র্কে শনাক্ত রোগীর সংখ্যা বেশি।

নিউইয়র্কের পর সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউ জার্সি। সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬০০ এর বেশি। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ২৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তালিকায় তৃতীয় স্থানে থাকা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য আক্রান্ত ৭০ হাজারের প্রায় ৪১০০ মারা গেছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ