রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কত সস্পত্তি রেখে গেছেন ইরফান খান?

news-image

বিনোদন ডেস্ক : ভারতসহ বিশ্বের নানা দেশের মানুষ অশ্রুসিক্ত শেষবিদায় জানিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খানকে। তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো চলচ্চিত্র অঙ্গনে।

ইরফানের পরিবার এই কঠিন সময় অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবিলা করেছে। ইরফান রেখে গেছেন স্ত্রী সুতপা আর দুই পুত্র বাবিল আর আয়ানকে। ২২ বছর বয়সী বড় ছেলে বাবিল মায়ের মনোবল বাড়াতে পাশে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, ইরফান নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত ছিলেন। দেড় বছরের বেশি সময় তিনি চিকিৎসার জন্য ছিলেন যুক্তরাজ্যের লন্ডনে। তাই লাখ লাখ টাকা ব্যয় হয়েছে তার চিকিৎসার জন্য। তবুও মৃত্যুর পরে ইরফান তার পরিবারের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন।

বলিউডের সংবাদভিত্তিক সংবাদমাধ্যম বলিউডবাবলের প্রতিবেদনে বলা হয়, ইরফান তার পরিবারের জন্য ৩২০ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। সিনেমা প্রতি ইরফান ১০ থেকে ১৫ কোটি রুপি নিতেন। এ ছাড়া বিজ্ঞাপন এবং ইভেন্টের জন্যও মোটা অঙ্কের পারিশ্রমিক নিতেন।ছবির জন্য পারিশ্রমিক ছাড়া লাভের কিছু অংশও নাকি নিতেন। মুম্বাইয়ের আন্ধেরিতে এই বলিউড অভিনেতার বিলাসবহুল একটি ফ্ল্যাট আছে।

তাই সব মিলিয়ে ইরফান তার পরিবারের জন্য বেশ বড় অঙ্কের সম্পত্তি রেখে গেছেন।

গত ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে সদ্য প্রয়াত ইরফানের অভিনয়ের ব্যাপ্তি বলিউড ছাড়িয়ে হলিউডেও ছিল। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘দ্য নেমসেক’ ছাড়া একাধিক হলিউড প্রজেক্টে কাজ করেছেন তিনি। তার মতো শক্তিশালী অভিনেতাকে কোনো ছবিতে পাওয়ার জন্য প্রযোজকেরা মরিয়া হয়ে যেতেন। যেকোনো মূল্যে নির্মাতারা তাদের ছবিতে ইরফানকে নিতে চাইতেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের