রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী মৌসুমীর নামে চলছে প্রতারণা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। সাবলীল অভিনয় আর দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে তিনি অর্জন করেছেন সুখ্যাতি। দেশ-বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে একটি দুষ্টচক্র প্রতারণা করে যাচ্ছে। মৌসুমীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, এমনটা দাবি করেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী।

ওমর সানী বলেন, ‘মৌসুমীর একটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ ছিল, যা প্রায় দুই বছর আগেই হ্যাক হয়েছে। শুনেছি, ওই আইডিগুলোর মাধ্যমেও নাকি অনেকে প্রতারিত হয়েছে। অনেকে আমাকে ওই আইডিগুলো নিয়ে অভিযোগ করছেন। বর্তমানে মৌসুমীর নামে কোনো ফেসবুক আইডি ও পেজ নেই। ফেসবুকে যা দেখচ্ছেন, সব ভুয়া।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস ও ঈদকে সামনে রেখে একদল প্রতারক মৌসুমীর নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে। এসব প্রতারকের জন্য মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেকেই এই ফাঁদে পড়েছেন শুনলাম। সবাইকে বলব, এসব ফাঁদে আপনারা পা দেবেন না।’ পাশাপাশি শিগগিরই প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওমর সানী।

এদিকে, মৌসুমীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও পেজের বিষয়টি নিয়ে ওমর সানী তার ফেসবুক একটি পোস্টও দিয়েছেন। সেখানে ক’টি ভুয়া অ্যাকাউন্ট ও পেজের ছবি তুলে ধরে তিনি লিখেছেন- এর আগে, আপনাদের আমি জানিয়েছি; আপনারা যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন, আরও অনেক আছে? এগুলো একটাও মৌসুমীর আইডি নয়, পেজ নয়। অসংখ্য কমপ্লেইন আমার কাছে দিচ্ছে আমাদের ভক্তরা। যে এখান থেকে টাকা চাচ্ছে, বাজে মন্তব্য করছে এবং মৌসুমীর ভাবমূর্তি নষ্ট করছে। যা কিছু করবেন নিজ দায়িত্বে করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন বাসায় থাকবেন।’

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের