,

বিএনপি নয়, করোনা নিয়ে জুয়া খেলছে সরকার : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস নিয়ে বিএনপি নয়, সরকার জুয়া খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে রাজশাহী মহানগরীর কাজিহাটা এলাকায় জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না। শপিংমলে সামাজিক দূরত্বের নির্দেশ দিয়ে খুলে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানও খুলে দেওয়া হয়েছে। যেখানে ছোঁয়াচে এমন একটি রোগ একজনের কাছ থেকে অন্যজনের শরীরে গেলে জীবননাশের সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেখানে সরকারের এসব সিদ্ধান্ত আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শপিং মল খুলে না দিলে কীভাবে চলবে-উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। তারা মানুষের জীবনকে পরোয়া করছে না।

সারা দেশে দলের নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘আমরা সরকারি কোনো রিলিফ পাই না। আমরা নিজেদের পয়সা খরচ করে ত্রাণের ব্যবস্থা করি। প্রায় ১২ লাখ পরিবারকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সরবরাহ করছে। আমরা কেউ বসে নেই।’

‘পাড়ায়-মহল্লায় নেতাকর্মীরা কাজ করছে। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সরবরাহ করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে’ যোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব।

আজকে সারা দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে রিজভী বলেন, ‘জনগণের টাকায় কেনা ত্রাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের নেতাদের বাড়ির মাটির গর্তে, খঁড়ের পালার মধ্যে চাল এবং খাটের ভেতর তেল পাওয়া যাচ্ছে। এটা হওয়ার কথা নয়। কারণ এরা নির্বাচিত নয়। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই বলেই তারা অসহায় দুস্থ মানুষদের দুর্ভিক্ষের মধ্যেও ত্রাণ আত্মসাৎ করছে। চুরি করা থেকে সরছে না।’

ত্রাণ বিতরণের সময় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরত এলাহী রিজভীসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য