,

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে মৃতের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৫৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে, করোনাভাইরাসে ২ লাখ ২ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। প্রাণহানির সংখ্যা দুই থেকে আড়াই লাখ পার হতে লেগেছে মাত্র ৮ দিন। এদিকে পৃথিবীর ১২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেছে।

প্রাণহানি ও রোগী শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার শীর্ষে রয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ (১১ লাখ ৭৭ হাজার ৭৮৪ জন )। ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৬৮ হাজার ৪৪২ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে।

এরপর সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। সেখানে অন্তত ২৯ হাজার ৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন। আর স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ১১। দেশটিতে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৪২৮ জনের।

মৃতের সংখ্যায় তৃতীয় যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজার ৭৩৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।

যে চীনে করোনাভাইরাসে উৎপত্তি সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮শ ৮০ জন, মারা গেছেন ৪ হাজার ৬শ ৩৩ জন। দেশটিতে ৭৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন প্রায় ১২ লাখ রোগী। এখনও চিকিৎসাধীন ২১ লাখ ৯৬ হাজার। এদের মধ্যে প্রায় অর্ধলক্ষ মানুষের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮২ জন। মোট শনাক্ত ১০ হাজার ১৪৩ জন। সুস্থ হয়েছেন ১২০৯ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য