,

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৭৮৬ জন এবং মারা গেছে ১ জন। সুস্থ হয়েছে ১৯৩ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ১৮২ টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৭১১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭৮৬ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১০ হাজার ৯২৯ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১ জন।’

এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৮৮ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ৬৬৫ জন, মারা যায় ২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য