,

করোনায় ব্যাংকের ২৫ কর্মী আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে সারাদেশে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ ব্যাংক কর্মী। এখন পর্যন্ত মারা গেছেন একজন ব্যাংকার। সোমবার সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, ২৫ জনের মধ্যে নতুন করে ১৪ জন এ ভাইরাসে সংক্রামিত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ইসলামী ব্যাংক নীলফামারীর সৈয়দপুর শাখার চারজন, রূপালী ব্যাংকের দুজন, সাউথইস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখার একজন, অগ্রণী ব্যাংকের দুজন এবং সোনালী ব্যাংকের পাঁচজন। করোনা শনাক্তের সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার একজন সিকিউরিটি গার্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন। গত সপ্তাহ থেকে শাখাটি লকডাউন। এর আগে গত মাসে বংশাল শাখার দুজন সিকিউরিটি গার্ড আক্রান্ত হলেও এখন তা খুলে দেওয়া হয়েছে। আক্রান্তরা শনাক্ত হওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার ওই চার কর্মকর্তা জ্বর, সর্দি ও গলা ব্যথায় আক্রান্ত ছিলেন। গত ৩০ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে শনিবার রাতে ফলাফল পজিটিভ আসে। ওই চার কর্মকর্তার মধ্যে একজন দিনাজপুর জেলার পার্বতীপুরে আছেন। বাকি তিনজনের মধ্যে দুজন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আইসোলেশন এবং অপরজন নীলফামারী জেনারেল হাসপাতালেরর আইসোলেশনে চিকিৎসাধীন। গত ২৯ এপ্রিল থেকে শাখাটি লকডাউন।

এছাড়া নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রূপালী ব্যাংকের দুজন। তাদের মধ্যে একজন উপ-মহাব্যবস্থাপক এবং একজন প্রিন্সিপাল অফিসার পদের কর্মকর্তা। তারা দুজনই বাসায় থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্যাংকের শাখার সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না।

সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তা নতুনভাবে আক্রান্তদের তালিকায় রয়েছেন। তাদের মধ্যে একজন নরসিংদী, একজন কিশোরগঞ্জ, একজন রমনা কর্পোরেট শাখার ও দুজন রংপুর বাজার শাখায় কর্মরত। অগ্রণী ব্যাংকের সাভার নবীনগর শাখার একজন এবং ওয়াসা ভবন শাখার একজন কর্মকর্তা নতুনভাবে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য