,

নিজের নেতৃত্বে মাশরাফীর চোখে সেরা ৩ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের নাম মাশরাফী বিন মোর্ত্তজা। তার নেতৃত্বে বদলে যায় গোটা দল। হয়ে ওঠে টিম বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এখন টাইগাররা প্রতিষ্ঠিত শক্তিও। এই সংস্করণে বাংলাদেশ সবচেয় বেশি ৫০টি ম্যাচ জিতেছে অধিনায়ক মাশরাফীর নেতৃত্বে। যার মধ্য থেকে সেরা তিন জয় বেছে নিলেন মাশরাফী নিজে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তামিম ইকবালের সঙ্গে লাইভ চ্যাটে যুক্ত হন মাশরাফী। ক’দিন আগে মাশরাফীর অধিনায়কত্ব থেকে অবসরে যাওয়ার পার ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন তামিমই। বাঁহাতি ওপেনারেই এদিন মাশরাফীর উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলেন, ‘আপনার চোখে আপনার নেতৃত্বে পাওয়া ৫০টা জয়ের মধ্যে সেরা কোন তিনটি?’

মাশরাফী এসময় বলেন তিনটি জয়ের কথা, ‘ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে জয়। ওটায় আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ (মাহমুদউল্লাহ) ও সাকিবের এক শ’র ম্যাচ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা।’

২০০৯ সালে প্রথম দফায় নেতৃত্ব পান মাশরাফী। ইনজুরির কারণে অবশ্য বেশ কয়েকবারই বিরতি পড়েছে তার অধিনায়কত্ব অধ্যায়ের। তবে ২০১৪ সাল থেকে এ বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ পর্যন্ত ওয়ানডেতে টানা নেতৃত্ব দিয়ে গেছেন।

মাশরাফীর নেতৃত্বে ৮৮ ওয়ানডেতে ৫০ম্যাচ জয় পায় টাইগাররা। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২৮ টি-টোয়েন্টিয়ে পায় ১০ জয়। টেস্টে মাশরাফীর নেতৃত্বে ১ ম্যাচে একটিতেই জয় বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য