,

গার্মেন্টস শ্রমিকরা এপ্রিলের ৬৫ শতাংশ বেতন পাবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সাধারণ ছুটির সময় এপ্রিল মাসে যেসব পোশাক কারখানা বন্ধ ছিল বা তখন যেসব শ্রমিক কাজ করেননি তারা মোট মজুরির ৬৫ শতাংশ বেতন পাবেন। এর আগে তা ছিল ৬০ শতাংশ।

সোমবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে এপ্রিলের মজুরি শ্রমিকরা ৬০ শতাংশ পাবেন বলে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে কয়েকটি শ্রমিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে আজ নতুন করে আরও ৫ শতাংশ বাড়িয়ে তা ৬৫ শতাংশ করা হয়।

এপ্রিলের মজুরির হিসাব চূড়ন্ত হয়ে যাওয়ায় বর্ধিত মজুরির ৫ শতাংশ শ্রমিকরা মে মাসের মজুরি সাথে পাবেন।

সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএ সভাপতি ও সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, শ্রম মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম, তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, নিট পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই’র জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা মন্টু ঘোষ, আমিরুল হক আমিন, নাজমা আক্তার, বাবুল আখতার, শহীদুল্ল্যাহ শহীদ প্রমুখ বৈঠকে অংশ গ্রহণ করেন।

ঈদের আগে শ্রমিকদের উৎসব বোনাস নিয়ে আগামী সপ্তাহে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য