রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদুল্লাহর প্রশংসায় তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের সঙ্গে শনিবার ইনস্টাগ্রাম লাইভে কথা বলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার তিনি কথা বলেন টি-২০ দলের অধিনায়ক এবং দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহর সঙ্গে। ওই লাইভ আলাপে দু’জন মজায় মজায় বেশ কিছু কথা বলেন। উঠে আসে মাহমুদুল্লাহর স্লগে ব্যাটিংয়ের কথা, শ্রীলংকার বিপক্ষে নিদাহাস ট্রফিতে জয় এবং চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের সেই দুর্দান্ত জয়ের কথা।

ছয়-সাত ব্যাটিং অর্ডারে ব্যাট করা নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘এখন তিনি আত্মবিশ্বাসী যে, শেষ দিকে ব্যাট করতে নেমে শুরু থেকেই শট খেলতে পারবেন। আগে হয়তো তাকে শুরুতে কয়েকটা বল দেখে খেলতে হতো। ২০১৬ টি-২০ বিশ্বকাপের আগে দলের সাবেক কোচ হাথুরুসিংহের পরামর্শ এবং টেকনিক নিয়ে করা কিছু কাজ তাকে এক্ষেত্রে সহায়তা করেছে।’

তামিম-সাকিবের মতো হয়তো বেশি রান কিংবা সেঞ্চুরি মাহমুদুল্লাহর নেই। কিন্তু স্লগে তিনিই দেশের সেরা ক্রিকেটার। তামিম মনে করেন, দেশে বেশ কিছু ওপেনার তৈরি হয়েছে। যাদের নাম ধরা বলা সম্ভব। মিডল অর্ডার ব্যাটসম্যানও আছেন বেশ ক’জন। কিন্তু ছয় কিংবা সাত-আটে ব্যাট করার মতো খুব বেশি ক্রিকেটার তৈরি না হওয়ার কারণ কী। এমন প্রশ্নে মাহমুদুল্লাহ বলেন, ‘শেষে ব্যাট করতে গেলে স্বাধীনতা নিয়ে খেলতে হবে। পরিষ্কার চিন্তা থাকতে হবে। দলের হয়ে খেলতে হবে এই মানসিকতা নিয়ে খেলতে হবে। উইকেট হারানোর ঝুঁকি নিতে হবে।’ তার মতে, সাব্বির রহমান, আফিফ হোসেন, সাইফউদ্দিন ও মোসাদ্দেকের ওই সামর্থ আছে।

মাহমুদুল্লাহ কথা বলেন শ্রীলংকার বিপক্ষে নিদাহাস ট্রফির সেই অসাধারণ জয় নিয়ে এবং চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের বিপক্ষে ম্যাচ নিয়ে। তার মতে, শেষে তিন বলের মধ্যে পেসার উদানা তাকে উইকেটে বল করবে বলে তার মনে হয়েছিল। কারণ ওয়াইড ইয়ার্কার দিয়ে উদানা রান খাচ্ছিলেন। কিউইদের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, ‘ব্যাটিং করার সময় সাকিব খুব একটা কথা বলে না। আমরা খেলে যাচ্ছিলাম। একশ’র মতো জুটি হওয়ার পরে আমরা দু’জনের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা শুরু করি। কিছু একটা করা সম্ভব বলে মনে করি। এরপর একে অপরের পরামর্শ নিয়ে খেলি।’

এছাড়া তামিম-মাহমুদুল্লাহ তাদের ইনস্টাগ্রাম লাইভে মজাও করেছেন। মাহমুদুল্লাহ জীবনে সবচেয়ে জোরে কবে দৌড়েছেন প্রশ্ন করেন তামিম। মাহমুদুল্লাহ মনে করতে পারছেন না বলায় তামিম উত্তর দেন, বন্ধুর সঙ্গে ২০০৩ সালের দিকে না-কি বাণিজ্য মেলায় গিয়ে ফুসকা খাওয়ার পরে টাকা ছিল না বলে দৌড় দিয়েছিলেন। মাহমুদুল্লাহ হেঁসে বলেন, না, ওমন কিছু কখনও ঘটেনি। পরিবারের সঙ্গে একবারই বাণিজ্য মেলায় গিয়েছেন তিনি। এরপর তামিম আবার মজা করে বলেন, ইংল্যান্ডে না-কি এক ছেলে আপনার ক্যাপ নিয়ে পালিয়েছি। তখন দৌড়েছিলেন। মাহমুদুল্লাহ হেসে জানান, ওমন কিছুও ঘটেনি।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু