,

উপসর্গ নিয়ে হাসপাতালে মুনতাসির মামুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

রবিবার সন্ধ্যা ৬টার পর তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে মুনতাসির মামুন নিজেই নিশ্চিত করেন।

তিনি বলেন, এর আগে পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে। তবে তিনি কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন। এ জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশ রূপান্তরকে মুনতাসীর মামুন আরো বলেন, তিনি শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার করোনা হয়নি। অসুস্থতার জন্য তিনি বেশি কথা বলতে পারছেন না।

মুগদা জেনারেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহবুব কচি রাতে বলেন, অধ্যাপক মুনতাসির মামুনকে কেবিনে ভর্তি করা হয়েছে। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে। আগামীকাল (সোমবার) তার নমুনা পরীক্ষা করা হবে।

এ চিকিৎসক জানান, মুনতাসির মামুন আগে একবার করোনা পরীক্ষা করিয়েছেন। তার নেগেটিভ এসেছে। কিন্তু যেহেতু তার শরীরে উপসর্গ রয়েছে, তাই আমরা কাল (সোমবার) আবার তার নমুনা পরীক্ষা করব। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য