,

নবীনগরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সুচি

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের চারটি ইউনিয়নের ডাক্তার ও স্বাস্থকর্মীদের মাঝে পিপিই, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের বন-পরিবেশ সম্পাদক সনি আক্তার সুচি।

জেলা পরিষদের উদ্যোগে নবীনগর উপজেলার সলিমগঞ্জ, বড়িকান্দি, শ্যামগ্রাম ও রতনপুর ইউনিয়নের মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য সহকারী, ভিজিটার, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সিএইসিপি, এমএলএসদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সলিমগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাক্তার নাজমুল হক, ব্রাহ্মণবাড়িয়া টিভির চেযারম্যান ও দৈনিক যুগান্তরের সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর, দৈনিক যুগান্তরের সাংবাদিক মোস্তাক আহাম্মদ উজ্জল।

এসময় সনি আক্তার সুচি বলেন, করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা না থাকার ফলেই এমনটা হচ্ছে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতেই পিপিই ও মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য