,

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৩ দিন পর মহিউদ্দিন নামে সাত বছেরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বাড়ির পাশের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ কবির নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। শিশু মহিউদ্দিন উপজেলার নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৩০ এপ্রিল থেকে মহিউদ্দিন নিখোঁজ ছিল। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহমেদ জানান, গরুর ঘাস রাখাকে কেন্দ্র কবির মিয়ার সাথে ওই শিশুটির পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য