,

বাংলাদেশ পুলিশের শীর্ষ পাঁচ পদে রদ-বদল

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের শীর্ষ পাঁচ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে অ্যান্টি-টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে।

পুলিশ স্টাফ কলেজে কর্মরত ডিআইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দফতরে টিআর পদে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। ডিআইজি এসএম রুহুল আমিনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হয়েছে। টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য