,

বেতন কমায় ৩০ তলা থেকে লাফ!

news-image

অনলাইন ডেস্ক : করোনায় যেমন মানুষের প্রাণ যাচ্ছে, অনেকের চাকরিও যাচ্ছে। চাকরি হারিয়ে অনেকেই দিশেহারা। কারও আবার চাকরি টিকে থাকলেও কমে গেছে বেতন। বেতন কমে যাওয়ার হতাশা থেকে এবার এক চাকরিজীবী ৩০ তলা ভবনের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, কানাডা থেকে ফেরার পর মুম্বাইয়ের এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নেন মণীশ লোডায়া নামের এক ব্যক্তি। ভারতে এসে ভালোই দিন কাটছিল তার। তবে করোনায় দেশজুড়ে লকডাউনের জেরে সম্প্রতি তার বেতন কমানোর সিদ্ধান্ত নেয় ওই প্রতিষ্ঠান।

আর এটি মেনে নিতে পারেননি মণীশ। মুম্বাইয়ের মুলুন্দের অশোক নগর এলাকায় ৩০ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে মণীশের।

এদিকে, সেন্টার ফর মনিটরিং দ্য ইন্ডিয়ান ইকনোমি (CMIE)-এর তথ্য অনুযায়ী, করোনায় লকডাউনের কারণে দেশটিতে কর্মসংস্থান কমেছে। বেড়েছে বেকারত্বের হারও। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলোতে শ্রমিক ছাঁটাই বেশি হয়েছে।

তথ্যে দেখা গেছে, মার্চের শেষে যেখানে ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার ছিল ৩০ শতাংশ, সেখানে এপ্রিলের শুরুতে বেড়ে দাঁড়িয়েছে ৩০.৯ শতাংশ। গ্রামে এই সংখ্যা যথাক্রমে ২১ শতাংশ ও ২০.২ শতাংশ। এপ্রিলের শেষে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করেছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য