,

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুকে হত্যা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে মো. মহিউদ্দিন (৭) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ মে) সকালে উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মহিউদ্দিন নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। এ ঘটনায় মো. কবির (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক কবির নিহত মহিউদ্দিনের প্রতিবেশী। গত কয়েকদিন আগে কবির তার গরুর জন্য ঘাস কেটে মহিউদ্দিনের বাড়িতে নিয়ে রাখেন। এ নিয়ে মহিউদ্দিনের মায়ের সঙ্গে কবিরের ঝগড়া হয়। এ ঝগড়ার জেরে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে কবির। প্রতিশোধ নিতেই মহিউদ্দিনকে হত্যার পরিকল্পনা করে কবির। পরে শনিবার মহিউদ্দিনকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিলে ফেলে আসে সে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে কবির। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য