,

রাশিয়ার আরও দুই মন্ত্রী করোনায় আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রধানমন্ত্রীর পর এবার দেশটির আরও দু’জন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির নির্মাণমন্ত্রী ও উপমন্ত্রীকে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাশিয়ার গণমাধ্যম বলছে, নির্মাণবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী করোনা সংক্রমিত হয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন। পরে হাসপাতালে ভর্তি হন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ পরিচালনা করছেন।

গত ২৪ ঘণ্টায় চীন সীমান্তের এই দেশটিতে নতুন করে আরও ৯ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যাদের অধিকাংশই মস্কোর বাসিন্দা।

দেশটিতে প্রত্যেকদিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়ায় এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪ এবং মারা গেছেন ১ হাজার ২২২ জন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ১৩ জন। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য