,

৫৩০ অসহায় দুস্থকে খাদ্য সামগ্রী দিলেন এমপি রাঙ্গা কন্যা জুই

news-image

রংপুর ব্যুরো : চলমান করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন গঙ্গাচড়ার অসহায় ও দুস্থরা। এমন পরিস্থিতিতে এসব অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন রংপুর-১ গঙ্গাচড়া আসনের এমপি ও জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা।

শনিবার গঙ্গাচড়া উপজেলার আলবিদিতর ইউনিয়নের তালুক ভূবন শাহী ঈদগাহ্ মাঠে ৫৩০ জন গরীব অসহায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রংপুর-১ গঙ্গাচড়া আসনের এমপি ও জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গার কন্যা মালিহা তাসনিম জুই এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুব সংহতি সভাপতি শাহিন হোসেন জাকির, জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক খতিবর রহমান, দুলু মিয়া, বড়বিল ইউনিয়ন সভাপতি মোখলেছুর রহমান বকশী, রংপুর মেডিকেল চতুর্থ কমিটির সিনিয়র সহ-সভাপতি ডালিম, আলমবিদিতর ইউনিয়নের সমাজসেবক জয়নাল আবেদীন, গংগাচড়া উপজেলা সেচ্ছাসেবক পার্টি সাংগঠনিক সম্পাদক শাহান শাহ্সহ গঙ্গাচড়া ও আলমবিদিতর ইউনিয়ন জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, এর আগে রংপুর-১ গঙ্গাচড়া আসনের এমপি ও জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা উপজেলার সাড়ে ৫ হাজার ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও পুজারিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য