,

করোনা প্রতিরোধে শিশু রুদ্রজিৎদের এক ব্যতিক্রমী উদ্যোগ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশু নাম তার রুদ্রজিৎ পাল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে মাইকিং করে মানুষকে ঘরে থাকার আহবান জানায়। সে সাথে নিজের হাতে লেখা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত করোনা সংক্রমণরোধে স্বাস্থ্য সচেতনতায় শিশুটির প্রশংসায় সরব হয়েছে উপজেলাবাসী। রুদ্রজিৎ যেভাবে একের পর এক রাস্তায় অটোরিকশায় করে বেড়িয়ে মাইকে প্রচার করছে তা দেখে উচ্ছুসিত হয়েছে সাধারন মানুষ।
তার এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে।

আখাউড়া পৌর এলাকার রাধানগর গ্রামের বাসিন্দা রুদ্রজিৎ পাল। তার পিতা ‘দৈনিক কালের কন্ঠ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল। মেধা বিকাশ প্রি ক্যাডেট স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে সে। রুদ্রজিৎ প্রায় তিন ঘণ্টা ধরে মাইকিং করে বলেছে, ‘শুনুন শুনুন শুনুন। একটি ঘোষণা শুনুন। আপনারা স্বাস্থ্য সচেতন থাকবেন। অকারণে ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হলে মুখে পড়ুন মাস্ক, হাতে পড়ুন গ্লাভস। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। নিয়মিত হাত ধোবেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

শিশু রুদ্রজিতের এই উদ্যোগের প্রশংসা করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। তিনি বলেছেন, এটি একটি ভালো উদাহরণ আখাউড়াবাসীর জন্য। স্বাস্থ্য সচেতনায় তার মাইকিং, নিজের হাতে লেখা লিফলেট ও মাস্ক বিতরণ করছে সে। আশা করি এই শিশুর আহবানে সারা দিয়ে মানুষ সচেতন হবে। এছাড়া তার এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখে উপজেলার বিভিন্ন স্তরের মানুষ বেশ প্রশংসা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য