,

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দুপুরে প্লাটফর্মের নিরাপত্তা বেষ্টনীর গিলে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, মরদেহের পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। এরমর্ধ্যে জ্যাকেট ও কম্বল ছিল। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য