,

মাংস নিয়ে মা-মেয়ের মারামারি, থামাতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আকিকার মাংস বিতরণ নিয়ে মা ও মেয়ের ঝগড়া থামাতে গিয়ে মাথায় লাঠির আঘাতে ইসমাইল হোসেন (৫০) নামে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইসমাইল হোসেন নগরীর মতিহার থানার ধরমপুর মধ্যপাড়া মহল্লার বাসিন্দা। আর অভিযুক্ত মা-মেয়ে হলেন রিনা বেগম (২৫) ও সেলিনা বেগম।

এ ঘটনায় শনিবার সকালে নিহতের প্রতিবেশী রিনা বেগমকে একমাত্র আসামি করে মামলা হয়েছে। পরে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রিনা ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে আকিকার মাংস বিতরণ নিয়ে রিনা বেগম তার মা সেলিনা বেগম ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিবেশী ইসমাইল হোসেন মা-মেয়েকে থামাতে এগিয়ে যান। এ সময় রিনা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় ইসমাইলকে রামেক হাসপাতালে নেন স্বজনরা। সেখানে রাতে তার মৃত্যু হয়।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জাহিদ আলম শনিবার সকালে থানায় হত্যা মামলা করেছেন। এতে রিনা বেগমকে একমাত্র আসামি করা হয়েছে। এরই মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য