,

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ছাড়া ধর্ষণের সেই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেছেন অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে ভিডিওসহ আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি স্থানীয় বাজারে ইলেকট্রনিকস মেকানিক হিসেবে কাজ করে। গতকাল শুক্রবার রাতে তাকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী নারী বলেন, ‘মাস খানেক আগে সন্ধ্যার সময় শিশু (৫) সন্তানকে ঘরে রেখে বাড়িতে থালা বাসন ধোয়ার কাজ করছিলাম। স্বামী বিদেশ থাকায় বাড়িতে শিশু সন্তান নিয়ে একাই বসবাস করতাম। সেই সুযোগে মান্নান বাড়িতে ঢুকে শিশুকে আটকে রাখে।’

ভুক্তভোগী নারী বলেন, ‘এ সময় আটকানোর শব্দ পেয়ে আমি ঘরে এগিয়ে গেলে সন্তানকে মেরে ফেলার ভয়ে দেখিয়ে ধর্ষণ করে। সেই ধর্ষণের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে।’

‘এর আগে দীর্ঘদিন সে আমাকে উক্ত্যক্ত করত। এ ছাড়া তার ছবির সাথে আমার ছবি যোগ করে ফেসবুকে ছেড়ে দিয়েছিল। পরে এ ঘটনা তার পরিবারকে জানালে বিষয়টি ভুল হয়েছে মর্মে ক্ষমা চায়। কিন্তু এরপরই গোপনে ধারণ করা ভিডিও ফেসবুকে প্রকাশ করে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনায় কালিহাতী থানায় অভিযোগ দিয়েছি।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ধর্ষক মান্নানকে আটক করা হয়েছে। আজ শনিবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ওই নারীর মেডিকেল টেস্ট করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য