,

প্রবাসে করোনায় প্রাণ হারালেন ৪০৪ বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে অন্তত ৪০৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকের মৃত্যুবরণ করেছেন। শুক্রবার পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২১৭ বাংলাদেশির। এছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৯৬ বাংলাদেশি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনার প্রকোপ বেশি। আবার সেখানে বাংলাদেশি নাগরিকরাও বেশি। সে কারণে এই দুই দেশেই বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হচ্ছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে ৪৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ১৫, কানাডায় ৭ জন, ইতালিতে ৭, স্পেনে ৫, কাতারে ৪, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি প্রবাসীরা করোনাভাইরাসে আক্রান্ত হন। সেখানে এই পর্যন্ত প্রায় ৪ হাজার বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সেখানে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য