,

কিম জং উন ‘৯৯ শতাংশ নিশ্চিত’ মারা গেছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মারা গেছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য জি সিয়োং হো। তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত না হলেও ৯৯ ভাগ নিশ্চিত কিম জং উন আর বেঁচে নেই।

জি সিয়োং হোর জন্ম উত্তর কোরিয়ায় হলেও সেখান থেকে পালিয়ে তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাস শুরু করেন। ১৫ এপ্রিল দক্ষিণ কোরিয়ার নির্বাচনে তিনি একটি আসনে জয়ী হন।

২০ দিন ধরে জনসমক্ষে আসছেন না উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাকে নিয়ে বিভিন্ন গুঞ্জন তৈরি হয়েছে। তার স্বাস্থ্যের অবনতি, এমনকি তার মৃত্যুর গুঞ্জনও শোনা গেছে।

জি সিয়োং হো দাবি করেন, এ সপ্তাহের শেষেই কিমের মৃত্যুর খবর প্রকাশ করবে উত্তর কোরিয়া।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি কিমের কার্ডিওভাসকুলার সার্জারি সফল হয়নি। গত সপ্তাহে কিম মারা গেছেন বলে আমি কয়েকটি সূত্রে খবর পেয়েছিলাম। আমি এ ব্যাপারে এখনো ৯৯ শতাংশ নিশ্চিত।’

উত্তর কোরিয়া উত্তরাধিকার নিয়ে জটিলতায় পড়েছে বলেও ধারণা করছেন তিনি।

কোন সূত্রে এ খবর পেয়েছেন তা জানাননি জি সিয়োং হো।

তিনি বলেন, ‘অনেকেই ধারণা করছেন, কিমের ছোটবোন কিম ইয়ো জং পদত্যাগ করতে পারেন বলে দেশটিতে উত্তরাধিকার নিয়ে জটিলতা চলছে।’

তবে অনেকের দাবি কিম জং উনের বোন কিম ইয়ো জং তার স্থলাভিষিক্ত হবেন।

তবে দক্ষিণ কোরিয়ার সরকার বলছে, উত্তর কোরিয়ার সরকারি কার্যক্রমে তারা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। কিমের গুরুতর স্বাস্থ্য সমস্যার কোনো ইঙ্গিত সরকারি কার্যক্রমে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সম্প্রতি বলেছেন, কিম কোথায় আছেন তিনি জানেন কিন্তু বলবেন না।

এর আগে ২০১৪ সালে ৪০ দিন জনসমক্ষে আসেননি কিম জং উন। খবর: নিউইয়র্ক পোস্ট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য