,

পাকিস্তানি সাংবাদিকের লাশ মিলল সুইডেনের নদীতে

news-image

অনলাইন ডেস্ক : বাসা থেকে বের হন মার্চের শুরুতে। কেউ বলছিলেন সুইডেন থেকে আরেক দেশে ‘নির্বাসিত’ হয়েছেন। কেউ আবার বলছিলেন ‘নিখোঁজ’। সাজিদ হুসেন নামের ওই পাকিস্তানি সাংবাদিকের সন্ধান শেষ পর্যন্ত যখন পাওয়া গেল, তখন তিনি ভাসছিলেন রাজনৈতিক আশ্রয়ে থাকা সুইডেনেরই একটি নদীতে। নিথর, প্রাণহীন!

দ্য গার্ডিয়ান জানিয়েছে, পাকিস্তান থেকে পালিয়ে সাজিদ ২০১৯ সালে সুইডেনে রাজনৈতিক আশ্রয় নেন। গত ২ মার্চ থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

তাকে সর্বশেষ দেখা যায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ৩৫ মাইল দূরের উপসালা নামের একটি শহরে।

সুইডিশ পুলিশের মুখপাত্র জোনাস ইরোনেন শুক্রবার বলেন, ‘গত ২৩ এপ্রিল ফাইরিশ নদী থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়।’

তিনি জানান, হারানোর আগে সাজিদ তার বন্ধু আব্দুল মালিকের সঙ্গে স্টকহোমে থাকছিলেন। উপসালার উদ্দেশ্যে যখন দুজন রওনা দেন ‘ভালো মুডে’ ছিলেন।

সাজিদের স্ত্রী শাহনাজ সেদিন তার সঙ্গে ফোনে কথা বলেন। শাহনাজ জানান, উপসালার নতুন একটি বাসায় ওঠার পরিকল্পনা ছিল তার।

সাজিদ গত বছর সুইডেনে রাজনৈতিক আশ্রয় পেলেও পাকিস্তান থেকে পালান ২০১২ সালে। বেলুচিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করে ক্ষমতাসীনদের রোষানলে পড়েন। পুলিশ তার বাড়ি ঘেরাও করে। সাজিদ কোনোরকমে পালাতে সক্ষম হন।

বিদেশে বসেই নিজের প্রতিষ্ঠিত অনলাইন সংবাদমাধ্যম বেলুচিস্তান টাইমসের প্রধান সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যান। নিয়মিত লিখতে থাকেন পাকিস্তানের মাদক, গুম এবং দীর্ঘদিনের বিদ্রোহ নিয়ে।

পাকিস্তান থেকে পালানোর পর সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং উগান্ডা হয়ে ২০১৮ সালে সুইডেনে যান।

সাজিদের পরিবার জানিয়েছে, স্ত্রী এবং দুই সন্তানকে সেখানে নেয়ার চেষ্টা করছিলেন তিনি।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের জন্য পাকিস্তান বিশ্বের অন্যতম ‘ভয়ানক’ একটি জায়গা। ২০১৯ সালের আরএসএফ প্রেস ফ্রিডম ইনডেক্স অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৪২ নম্বরে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য