,

রংপুরে লকডাউন অমান্য করায় ৪৩ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীসহ জেলায় বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ১৯টি মামলা দায়ের করেছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

তিনি জানান, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতনতা সৃষ্টি ও সতর্ক করা হচ্ছে। একই সাথে লকডাউনে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিসি বলেন, গেল ২৪ ঘণ্টায় রংপুর নগরীসহ জেলার কাউনিয়া, মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখাসহ স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালিত মামলাগুলোর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১১টি মামলায় ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গঙ্গাচড়া উপজেলায় ১টি মামলাতে ১ হাজার ৫০০ টাকা, মিঠাপুকুরে ৪টিতে ৯ হাজার টাকা এবং কাউনিয়া উপজেলাতে ৩টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য