রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে বাংলাদেশের শ্রীলংকা সফরের আশা বিসিবির

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলংকার করোনা পরিস্থিতি ভালোর দিকে। দেশটিতে ৬৪৯ জন করোনা আক্রান্ত হয়ে ১৩৬ জন সুস্থ হয়ে গেছেন। মৃত্যুর সংখ্যাও কম। ‍জুলাইয়ে বাংলাদেশের শ্রীলংকা সফরটা তাই স্থগিত করছে না দুই ক্রিকেট বোর্ড। বরং তারা তিন টেস্টের ওই সিরিজটা আয়োজনের ব্যাপারে আশাবাদী। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বুঝে, সরকারের নির্দেশনা মেনে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেন, ‘গতকালও শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে কথা হয়েছে। সফর নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এই পরিস্থিতিতে কোন সিদ্ধান্তই আমরা নিচ্ছি না।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশ মার্চের পাকিস্তান সফর স্থগিত করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ ছিল মেতে।সেটাও স্থগিত হয়েছে। এরপর জুলাইয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দুই বোর্ড মিলে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে আগস্টে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের আশা করে আছে বিসিবি। শ্রীলংকা সফরও আশা দেখাচ্ছে।

তবে শ্রীলংকা সফর নিয়ে সরকারের ছাড়পত্রের বিষয়ে নাজিমউদ্দিন বলেন, ‘একটা বিষয় মাথায় রাখতে হবে, সফরের ব্যাপারে সরকারের নির্দেশনা মানতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের পরিস্থিতি শুধু ভালো হয়ে গেলেই হবে না। তার সঙ্গে আমাদের সরকারের নির্দেশনাও অনুসরণ করতে হবে। আমরা শ্রীলংকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দেশটির সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আমরা তাই সিরিজের আশা করছি।’

শ্রীলংকার পরিস্থিতি স্বাভাবিক হলেও বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বরং প্রতিদিন প্রায় পাঁচশ’র মতো নতুন রোগী শনাক্ত হচ্ছে। বিসিবির সিইও তাই মনে করেন, কিছুদিনের মধ্যেই দেশের করোনা পরিস্থিতির একটা চিত্র পাওয়া যাবে। আট-দশদিনের মধ্যে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তার ওপর ভিত্তি করে তাই সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু