রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে পুষ্টি সপ্তাহ পালিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন “এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।

গত বৃহস্পতিবার বিকালে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সামাজিক দুরুত্ব বজায় রেখে পুষ্টি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল-মামুন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী তৌহিদা আক্তার, ডাঃ বেনজীর আহমেদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমানে এমন এক সময় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে যখন করোনা নামক প্রাণঘাতি ভাইরাসের সংক্রমণে বাংলাদেশসহ গোটা পৃথিবী আক্রান্ত। তাই কোভিড -১৯ প্রতিরোধে যথাযথ পুষ্টিজ্ঞান সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। পাশাপাশি করোনার সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নূপুর সাহা বলেন, দেশের সঙ্কটময় মুহুর্তেও আমরা মন্ত্রণালয়ের নির্দেশনায় দিবসটির মানুষের নিকট পৌঁছে দেয়ার চেষ্টা করছি। তিনি বলেন, আশুগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টার ফলে এখন পর্যন্ত আল্লাহ এই উপজেলাকে করোনা সংক্রমণ মুক্ত রেখেছেন।

অন্যান্য বক্তারা বলেন, বর্তমানে সারা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত। এমতাবস্থায় আমাদের প্রত্যোকে সচেতন হতে হবে এবং সরকারের দেওয়া নির্দেশ পালন করতে হবে। এবং খাদ্যে পুষ্টির কথাও ভাবতে হবে। গত বৃহস্পতিবার (২৩এপ্রিল) হতে (২৯ এপ্রিল) বুধবার পর্যন্ত পুষ্টি সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচী পালন করাহয়। এতিম খানা সহ শতাধিক অসহায় মানুষের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, খাদ্য সামগ্রী হিসেবে ৯ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবন দেওয়া হয়। এ ছাড়াও হ্যান্ড স্যানিটেইজার ও মাস্ক,হাত পরিস্কার পরিচ্ছন্নতার নিয়ম শিখানো,পুষ্টিসম্মত খাবার তৈরীকরে খাওয়ার নিয়ম শিখানো, লিফলেট বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নানান কর্মসূচী পালিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু