,

নাসিরনগরে দুস্থদের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কারণে কর্মহীন হয়ে পড়া অর্ধশতাধিক পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম চৌধুরী বাড়ি পরিবারের সহযোগিতায় আশার ব্রাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর চৌধুরীর উদ্যোগে গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ শুক্রবার দুপুরে জেঠাগ্রাম চৌধুরী বাড়ি প্রাঙ্গণে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রত্যেক অসহায়দেরকে চাল,ডাল,তেল,ছোলা,মুড়ি,পেয়াঁজ,আলু ও সাবান প্রদান করা হয়। এসময় গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহিত রাজা চৌধুরী,যুবলীগ সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,কাজী ইসমাইল হোসেন,মোস্তাক আহমেদ চৌধুরী,খোকন রাজা চৌধুরী,কাজী ছায়েদ,মিজান খান,ইদ্রিস চৌধুরী,খালেদ রাজা চৌধুরী,অজিদুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় জাহাঙ্গীর চৌধুরী বলেন,এই করোনা ভাইরাসের সংকটময় মুর্হুতে দায়িত্ববোধের অংশ হিসেবে চৌধুরী পরিবারের পক্ষ থেকে সামান্য কিছু ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে অসহায়দের পাশে দাড়িয়েছি। তাই তিনি অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সামর্থবান,বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য