,

সরকার কারখানা-প্রতিষ্ঠান খুলতে চায়, রোববার আন্তঃমন্ত্রণালয় সভা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু করতে চায় সরকার। এ জন্য আগামী রোববার (৩ মে) উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ওইদিন বেলা ১২টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করবেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সভার নোটিশ জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে দেয়া হয়েছে।

একইসঙ্গে উপস্থিত থাকতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এফবিসিসিআই সভাপতি, বিজিএমইএ সভাপতি, ডিসিসিআই সভাপতি, বিকেএমইএ সভাপতি, বিটিএমইএ সভাপতি, এমসিসিআই সভাপতি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছেও সভার নোটিশ বিতরণ করা হয়েছে।

সভার নোটিশে বলা হয়েছে, দেশের বিদ্যমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা বিষয়ে আলোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে পরিস্থিতির অবনতি হলে কয়েক দফা বাড়িয়ে ছুটি আগামী ৫ মে পর্যন্ত করা হয়েছে। ২৬ মার্চ থেকে সব ধরনের গণপরিবহনও বন্ধ রয়েছে। এতে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শিল্প-কারখানার উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য