,

করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। বৃহস্পতিবার রুশ প্রধানমন্ত্রীর করোনায় সংক্রমিত হওয়ার খবর প্রকাশ করেছে আমেরিকান সংবাদ সংস্থা।

এবিসি নিউজর এই খবরে বলা হয়, এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা সংক্রমণের কথা বলেছেন। এখন তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন। এমন পরিস্থিতিতে মিশুস্তিনের অসুস্থতার কারণে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

৫৪ বছর বয়সী মিশুস্তিনকে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যার হাতে দেশের একচ্ছত্র ক্ষমতা। রাশিয়ায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি। এই সংখ্যা বিশ্বের দেশগুলোর মধ্যে অষ্টম। দেশটিতে মারা গেছে ১ হাজারের বেশি জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য