,

লালবাগ-যাত্রাবাড়ি-রাজারবাগের করোনা পরিস্থিতি ভয়াবহ

news-image

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আক্রমণ করেছে বাংলাদেশেও। ইতিমধ্যে দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। দেশে আক্রান্ত হয়েছে ৭৬৬৭ জন এবং মারা গেছে ১৬৮ জন।

রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অন্যান্য স্থানের তুলনায় দিনদিন বাড়ছে। রাজধানীতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, কাকরাইল এলাকায়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তালিকা পর্যালোচনা করে এমন দৃশ্য দেখা গেছে।

বুধবার প্রকাশিত তালিকায় বলা হয়েছে, রাজারবাগে এ পর্যন্ত ১৩০জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যাত্রাবাড়ীতে ৭৭জন, লালবাগে ৭৬ জন এবং কাকরাইলে ৭৪ জন শনাক্ত হয়েছে।

এরপরেই রয়েছে মোহাম্মদপুর। এখানে ৬৫ জন শনাক্ত হয়েছে। পঞ্চাশের ঊর্ধ্বে আক্রান্ত রয়েছে কয়েকটি এলাকায়। এরমধ্যে মহাখালীতে ৫৯ জন, উত্তরায় ৫৫ জন, বংশালে ৫২ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

শাহবাগে শনাক্ত হয়েছে ৪৯ জন। ত্রিশের উপরেও আক্রান্ত ব্যক্তি রয়েছে কয়েকটি এলাকায়। এগুলোর মধ্যে ওয়ারিতে ৩৯ জন, মিটফোর্ডে ৩৮ জন, মিরপুর ১৪ নম্বরে ৩৭ জন, ধানমণ্ডিতে ৩৭ জন, মগবাজারে ৩৬ জন, চকবাজারে ৩২ জন ও স্বামীবাগে ৩১ জন আক্রান্ত হয়েছেন।

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত বারিধারায় সাতজন, বনানী সাতজন ও গুলশানে ২৫ জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করেছে আইইডিসিআর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য