,

সরকার ২৬ টাকায় ধান ও ২৮ টাকা কেজিতে গম কিনবে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৮ লাখ মেট্রিক টন বোরো ধান এবং ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল ও ২৮ টাকা কেজি দরে ৭৫ হাজার মেট্রিক টন গম কেনা হবে।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় ধান, চাল ও গম কেনার বিষয়ে অনুমোদন দেওয়া হয়।

সভায় বলা হয়, এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। তাই প্রয়োজন হলে সরকারের খাদ্য গুদামে জায়গা খালি থাকলে আরও ধান-চাল কেনা যাবে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মো. তাজুল ইসলাম, খাদ্য সচিব নাজমানারা খানুমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা।

গত ২৯ মার্চ এফপিএমসির সভা হওয়ার কথা থাকলেও চলমান করোনা পরিস্থিতির কারণে সভাটি তখন অনুষ্ঠিত হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য