,

গোপনে লাশ দাফন, তিনদিন পর করোনা শনাক্ত

news-image

শিবচর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরের উমেদপুরে গোপনে করোনা আক্রান্ত এক মাংস বিক্রেতার লাশের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ওই ব্যক্তি ঢাকার জুরাইনে কসাইয়ের কাজ করতেন।

গতকাল বৃহস্পতিবার ওই ব্যক্তির করোনা শনাক্তর খবর জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। এরপর দুপুরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধিরা গিয়ে ওই বাড়িসহ সংস্পর্শে আসা ২৫টি বাড়িকে লকডাউন করেছেন। ওই ব্যক্তির মেয়েও জ্বর-ঠাণ্ডায় ভুগছেন বলে জানা গেছে।

জানা গেছে, গত ২৭ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে ঢাকার জুরাইনে ওই মাংস বিক্রেতার (৫৯) মৃত্যুবরন করেন। ঢাকার মিডফোর্ড হাসপাতালে নেওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়। রাতেই ওই মাংস বিক্রেতাকে শিবচরের উমেদপুরে নিজ বাড়িতে আনা হয়। নমুনা সংগ্রহের বিষয়টি গোপন রেখে তড়িঘড়ি করে জানাজা শেষে তার দাফন সম্পন্ন। জানাজা ও দাফনে স্বজনরাসহ এলাকাবাসী অংশ নেয়।

ওই ব্যক্তির এক স্বজন বলেন, ‘চাচা মারা যাওয়ার পর চাচাতো বোনও গলা ব্যথা ও ঠাণ্ডায় ভুগছে। আমাদের পরিবারের একজন আজ ঢাকায় মারা গেছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘যে মারা গেছেন তার অসুস্থ মেয়ের নমুনা আগামীকাল পরীক্ষা করা হবে। এভাবে গোপন রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হবে।’

ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, ঢাকার ওই ব্যক্তির জানাজা ও দাফন গোপনীয়তার সাথে খুব তরিঘড়ি করে সম্পন্ন করা হয়েছে। আমরা করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর ২৫টি বাড়ি লকডাউন করেছি। ওই বাড়িসহ এলাকায় লাল ফ্লাগ টানিয়ে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, এখন পর্যন্ত শিবচরে মোট আক্রান্তর সংখ্যা ২০জন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। সুস্থ হয়েছে ১৩ জন এবং বাকি পাঁচজন চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য