,

রাজধানীর পল্টনে বাথরুমে কিশোরীর ঝুলন্ত লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকার চামেলীবাগে একটি বাসার গৃহকর্তার স্নানঘর থেকে রোজিনা খাতুন (১৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে কাপড় রাখার রেলিংয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ওই বাসার গৃহকর্তা সোহানের মাধ্যমে খবর পেয়ে বিকেল তিনটার দিকে চামেলিবাগের ১৪ নম্বর ভবনের ৩-বি ফ্ল্যাটের একটি বাথরুমের দরজা ভেঙে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। লাশটি বাথরুমে কাপড় রাখার রেলিংয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবু বক্কর সিদ্দিক আরও জানান, রোজিনার বাবার নাম আইয়ুব আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার কাউনিয়ায়। এক বছর ধরে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল সে। আজ কাপড় শুকানোর জন্য ছাদে যায়। সেখান থেকে এসে বাথরুমে ঢোকার পর দীর্ঘক্ষণ তার সাড়া না পাওয়ায় গৃহকর্তা বিষয়টি পুলিশে জানায়। ধারণা করা হচ্ছে, রোজিনা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য