বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে মোটরসাইকেল আটকিয়ে ঘুষ গ্রহণ করায় ওসি প্রত্যাহার

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলায় লকডাউনের মধ্যে এক মোটরসাইকেলচালকের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন, বগুড়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসএআই) নুর মোহাম্মদ, গাবতলী মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ ও বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহাম্মদ মুসা।

এর আগে ২৮ এপ্রিল এএসআই নুর মোহাম্মদকে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার প্রত্যাহার করা অপর দুই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়। পুলিশ হেডকোয়ার্টারের আদেশে তাদের ষষ্ঠ খাগড়াছড়ি আমর্ড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২১ এপ্রিল বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করে জনগণের চলাচল সীমিত করা হয়। এ অবস্থায় গত ২৬ এপ্রিল শাজাহানপুর উপজেলার বাসিন্দা হাশেম আলী মোটরসাইকেল যোগে গাবতলী থানার বাগবাড়ী এলাকায় যান। সেখানে এএসআই নুর মোহাম্মদ মোটরসাইকেলসহ হাশেম আলীকে আটক করেন। পরে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে মোটরসাইকেলসহ তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে হাশেম আলী অভিযোগ করলে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াছমিন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবিনা ইয়াছমিন বলেন, এএসআই নুর মোহাম্মদকে মোটরসাইকেল আটকিয়ে টাকা নেওয়ার অভিযোগে ২৮ এপ্রিল প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে