শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জের বেদে পল্লীর কর্মহীন মানুষগুলো কষ্টের মাঝে দিনাতিপাত করছেন

news-image

গোলাম সারোয়ার,আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা চরচারতলা ইউনিয়নে মহরমপাড়ায় বেদে পল্লীর ২৫টি পরিবারের লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরায় অর্ধাহারে জীবন যাপনক রছেন। বেদে পল্লীর বৃদ্ধ নারী-পুরুষরা অসহায়ত্ব,অভাব অনটনের অনেকটা কাবু হয়ে পড়েছে।

 

বেদে মুন্নি বেগম বলেন, ‘করোনা পরিস্থিতিতে লকডাউনের সব নিয়ম মেনে আমরা চলার চেষ্টা করছি। কিন্ত খাবার ফুরিয়ে গেছে। কি ভাবে চলব তা বুঝতে পারছিনা। আরেক বৃদ্ধ বলেন, আমি দীর্ঘদিন যাবৎত অসুস্থ, আবার লকডাউনের কারণে কাজ কর্মে বেরুতে পারছিনা। আমরা বেদে পল্লীতে সবাই বেকার। কোন কর্ম নেই। আমরা ভাসমান মানুষ। কয়েকদিন পর পর এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে জীবিকা নির্বাহ করি।

 

আশুগঞ্জ উপজেলা নির্বাহী মো.নাজিমুল হায়দার জানান, উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবার গুলোতে গত দুই দিন ধরে খাবারের অভাবে চুলা জ্বলছে না এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক খাদ্য সামগ্রী নিয়ে তাদের কাছে হাজির হই। এসময় তাদের প্রতিটি পরিবারের মাঝে আমি নিজে এ খাদ্য সামগ্রী তুলে দেই এসময় যারা দিনমজুর কর্মহীন হয়ে পরেছেন, তাদের খাদ্য বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সি জানান বেদে পল্লীতে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখব যদি পুনরায় তাদের খাবার প্রয়োজন হয়, তাহলে তাদেরকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ