রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে ঋষি কাপুর : শোকস্তব্ধ বলিউড

news-image

বিনোদন ডেস্ক : পরপর জোড়া ধাক্কায় কেঁপে উঠল বলিউড। বুধবার প্রখ্যাত অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর। শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন প্রবীণ এই অভিনেতা। গতকাল তার বড় ভাই রণধীর কাপুর সংবাদমাধ্যমকে বিষয়টি জানায়।

ঋষি কাপুর দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। টানা এক বছর নিউইয়র্কে চিকিৎসা শেষে গত বছর তিনি রোগমুক্ত হয়ে মুম্বাই ফেরেন। তবে সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ঋষি। বরেণ্য এই অভিনেতার মৃত্যুর খবর টুইটে প্রথম জানান বলিউডের আরেক মহীরুহ অভিনেতা অমিতাভ বচ্চন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ বলিউডসহ গোটা দেশ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘ইরফান খানের পরেই ঋষি কাপুরের চলে যাওয়া বিরাট ক্ষতির মুখে দাঁড় করালো হিন্দি ছবির দুনিয়াকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋষির অনুরাগীরা তার প্রতিভায় বুঁদ হয়েছিলেন। ভারতীয় সিনে দুনিয়া এবং চলচ্চিত্রপ্রেমীরা তাকে স্মরণ করবেন আজীবন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোকাহত।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর শোকবার্তায় বলেন, ‘বর্ষীয়ান অভিনেতার আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত। তিনি শুধুই একজন দুর্দান্ত অভিনেতা নন, একজন ভালো মানুষও ছিলেন। তার পরিবার, বন্ধু, পরিজন এবং অনুরাগীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।’

অভিনেতাকে নয়, স্কুলের বন্ধুকে টুইটে স্মরণ করে কংগ্রেস নেতা শশী থারুর লিখেছেন, ‘তার থেকে উঁচু ক্লাসে পড়তেন ঋষি। কিন্তু একই স্কুলের পড়ুয়া হওয়ায় সংখ্যতা ছিল। একাধিকবার তারা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে, নাটকে অংশ নিয়েছেন। প্রথম ছবি ববি থেকেই কাপুর ঘরানার ঐতিহ্য বহন করেছেন তিনি। আজ তিনি একজন ভালো বন্ধুকে হারালেন।’

এদিকে, গত ফেব্রুয়ারিতে দিল্লিতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। সেই সময় তড়ঘড়ি তাকে ভর্তি করা হয়েছিল রাজধানীর একটি হাসপাতালে। সেই সময় সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। মুম্বাই ফিরে আসার পর আবার তিনি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। তবে বেশিদিন তাকে হাসপাতালে থাকতে হয়নি।

সুস্থ হয়েই তিনি ফিরেছেন তার কাজের দুনিয়ায়। দেখা গেছে নানা অনুষ্ঠানেও। ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেকের শুটিং শুরুর কথা ছিল তার। এতে তার বিপরীতে দেখা যেত দীপিকা পাড়ুকোনকে।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের