,

খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর আর নেই

news-image

দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে মারা গেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর।

আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ভাই অভিনেতা রণধীর কাপুর। বরেণ্য এই অভিনেতার বয়স হয়েছিল ৬৭ বছর।

এর আগে, গতকাল রাতে রণধীর কাপুর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গতকাল সকালেই ঋষি কাপুরকে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি ক্যানসারে আক্রান্ত এবং তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল।

ক্যানসারের জন্য নিউইয়র্কে চিকিৎসা নিয়েছিলেন ঋষি কাপুর। গত বছরে মুম্বাইয়ে ফেরেন। স্ত্রী নিতু কাপুর, ছেলে রণবীর কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

মাত্র এক দিন আগেই বলিউড হারিয়েছে আরেক খ্যাতিমান অভিনেতা ইরফান খানকে। গতকাল সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন ইরফান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য