,

ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে সেনাবাহিনীর জীবাণুনাশক বুথ

news-image

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে জীবাণুনাশক বুথ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

বুধবার দুপুর দুইটার দিকে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সেনানিবাসের ১০১ বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামছুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে নাজিম উদ দৌলা সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনী যেসব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে তারই অংশ হচ্ছে এই বুথ। তবে ব্যক্তি নিরাপত্তার জন্য ব্যক্তিকেই সতর্ক হতে হবে। এরপরও এমন একটি বুথ থাকলে মানুষ সতর্ক হবে। সার্বিক পরিস্থিতির উত্তরণে এটি ভালো ভূমিকা রাখতে পারে।’

পরে তিনি হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রস্তাবিত আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি