,

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাজপুর ব্রীজ এলাকা থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে অভিযানে আটকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুনবাজার এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে মোঃ মোশারফ হোসেন (২৫) ও কুড়িগ্রাম জেলার কুটিনগর এলাকার আমির হোসেনের ছেলে মোঃ আলমগীর (২২)।
এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-ন-১৫-১৪১৬) ১ টি পিকআপ গাড়ি জব্দ করা হয়। র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিওিতে পিকআপ গাড়িটি দুপুরে ঢাকা-সিলেট  মহাসড়কে শাহবাজপুর ব্রীজের কাছে আটক করে তল্লাশী চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এ সময় মাদক বিক্রর নগদ ৬০০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২১,৮৬,০০০/- টাকা। আসামীদ্বয়ের বিরুদ্ধে জেলার সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা