,

সদ্যভূমিষ্ঠ শিশুকে রেখে জ্বর-শ্বাসকষ্টে তরুণীর মৃত্যু

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক তরুণীর (২৫) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে করোনা ইউনিটে মারা যান তিনি।

তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, প্রায় দুই সপ্তাহ আগে ওই নারী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। সেখানে অস্ত্রোপচারের ছেলে সন্তানের জন্ম দেন। এরপর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। পরে রক্তক্ষরণ দেখা দেওয়ায় ২৫ এপ্রিল তাকে আবার মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

২৬ এপ্রিল তাকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। সেখানে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখে ২৮ এপ্রিল তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। বুধবার সকাল থেকে ওই নারীর স্বাস্থ্যের অবনতি ঘটে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে করোনা ইউনিটে তার মৃত্যু হয়। ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য