সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ত্রাণ পাবেন না স্পেন প্রবাসীরা!

news-image

নিউজ ডেস্ক : স্পেনে থাকা প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া ২৫ লাখ টাকার ত্রাণ সামগ্রী এখনো বিতরণ শুরু করেনি দূতাবাস। লকডাউন উঠে গেলে এই ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে এক নোটিশে জানিয়েছে স্পেনের বাংলাদেশ দূতাবাস।

তবে স্পেনে বাংলাদেশ মিশনের প্রধান কর্মকর্তা হারুন আল রশিদ জানিয়েছেন, ২ মে থেকে দেওয়া হবে এই সহায়তা।

এ বিষয়ে জানতে স্পেনে বাংলাদেশ দূতাবাসে ফোন করা হলেও যোগযোগ সম্ভব হয়নি। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া যায়।

লকডাউন উঠে গেলে ত্রাণ সহায়তা দেওয়া হবে-এমন ঘোষণা শুনে স্পেনে বসবাসরত বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন। যারা অর্থের অভাবে দিনাতিপাত করছেন বা যাদের ঘরে খাবার নেই, তারা দূতাবাসের এমন সিদ্ধান্তে নাখোশ। তারা বলছেন, লকডাউনের কারণে তারা ঘরের বাইরে যেতে পারছেন না যে খাবার খুঁজতে পারেন। দূতাবাস তো বিশেষ অনুমতি নিয়ে সহায়তা দিয়ে যেতে পারে। তারা কি তাও পারবে না?

স্পেনে বাংলাদেশ মিশনের প্রধান কর্মকর্তা হারুন আল রশিদ দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘প্রবাসীরা সমস্যায় আছেন ঠিক আছে। আমরা সহায়তার লক্ষ্যে কাজ করছি। গত একমাস ধরে আমরা পুরো দেশ থেকে ৯৩৩ জনের একটি তালিকা তৈরি করেছি। তাদের জন্য ২৭ হাজার ইউরো (২৫ লাখ টাকা) সহায়তা এসেছে। আমাদের নিজেদের পকেট থেকে মিলিয়ে তা ২৮ হাজারে উন্নীত করে সংকটে থাকা প্রবাসীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।’

প্রবাসীরা দূতাবাসের সহায়তার বিষয়ে যে ক্ষোভ দেখাচ্ছে, যে সম্পর্কে হারুন আল রশিদ বলেন, ‘দেখুন, পুরো স্পেন ও কাতালোনিয়া থেকে প্রবাসীদের তালিকা করা কষ্টসাধ্য ব্যাপার। যারা সংকটে আছেন, তাদের সহায়তায় বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন সংগঠন কাজ করছে। আমরা এগুলো মনিটরিং করছি। তা না হলে তারা পাচ্ছে কোথা থেকে?’

দূতাবাস কবে থেকে ত্রাণ সহায়তা দেবে-এ প্রশ্নের উত্তরে স্পেনে বাংলাদেশ মিশনের প্রধান কর্মকর্তা বলেন, ‘অন্য সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আগামী ২ মে থেকে আমরা মাদ্রিদে ত্রাণ সহায়তা শুরু করব। ত্রমান্বয়ে সবাইকেই সহায়তা দেওয়া হবে।’

এদিকে স্পেনে লকডাউনের ষষ্ঠ সপ্তাহ চলছে। দেশটিতে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশির মধ্যে ৯৫ শতাংশের ওপরে গৃহবন্দী। তাদের মধ্যে মধ্যে বেশিরভাগই স্পেন সরকারের করোনা সহায়তা তহবিলে অন্তর্ভুক্ত হতে পারেননি। যারা তালিকাভুক্ত হয়েছে তাদের হাতে এখনো সহায়তার অর্থ পৌঁছেনি।

স্পেনে এ পযর্ন্ত ১৬০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৩ মারা গেছে। এ ছাড়া কাগজপত্রহীন প্রায় ৪ হাজার বাংলাদেশি। তাদের বিভিন্নভাবে সহায়তা ও কোভিড-১৯ শনাক্ত হওয়া রোগীদের ব্যক্তিগত আইসোলেশনে রাখাসহ তাদের ঘরেও খাবার পৌঁছে দিচ্ছে স্পেনের বিভিন্ন সংগঠন। বাংলাদেশ কমিউনিটিও তাদের সাহায্য করছে।

দেশটির রাজধানী মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশন, ভালিয়ান্তে বাংলা, বার্সেলোনায় হেল্পিং হ্যান্ডস, ভয়েস অব বার্সেলোনাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সেখানকার প্রবাসীদের সহায়তায় কাজ করছেন।

এদিকে স্পেনের করোনা পরিস্থিতি বর্তমানে যে অবস্থার ভেতরে যাচ্ছে, তার বিচারে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে আগামী ৪ মে থেকে। দেশটির প্রধানমন্ত্রী পেদরো সানচেস বলেছেন, দেশে ‘নতুন স্বাভাবিক অবস্থা’ ফিরে আসতে পারে জুন মাসের শেষে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে জীবনযাত্রার অনেক কিছুতে আইনগত পরিবর্তন আনা হতে পারে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী