,

সেই ব্যক্তি নিজের জন্যই ওষুধ কিনতে গিয়েছিলেন, জানা গেল পরিচয়

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর মারা যাওয়া সেই ব্যক্তির পরিচয় মিলেছে। আজ বুধবার ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) এজাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর ছটফট করতে করতে মারা যান ওই ব্যক্তি।

এজাজুর রহমান বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির নাম মো. আব্দুর রশিদ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।’

তিনি আরও বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি নিজের জন্যই ওষুধ কিনতে ওই ফার্মেসিতে গিয়েছিলেন বলে দোকানের ওষুধ বিক্রেতা জানিয়েছেন।’

আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা এবং তা পরীক্ষা করাসহ অন্যান্য কাজগুলোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ভাটারা থানার উপপরিদর্শক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য