,

সেই আগারওয়াল দুই বছর নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত অক্টোবরে ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ফাঁসিয়ে দেন দীপক আগারওয়াল নামের জুয়াড়ি। এবার এই জুয়াড়িকেই নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কয়েক দফায় সাকিবকে লোভনীয় প্রস্তাব দিয়েছিলেন ওই জুয়াড়ি। এ প্রস্তাব গোপন রাখায় আইসিসির দৃষ্টিতে অপরাধী হয়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার। সেই দীপক আগারওয়ালকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আজ বুধবার এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির দুর্নীতি দমন বিভাগের আনীত অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে আগারওয়ালকে। ২০১৮ সালে টি-১০ ক্রিকেট লিগে সিন্ধির ফ্রাঞ্চাইজির একজন মালিক ছিলেন আগারওয়ালও।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী ২০২১ সালের ২৭ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে তার।

এক বিবৃতিতে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানান, আইসিসির দুর্নীতি দমন বিভাগের তদন্তে বাধা ও দেরি করানোর অনেক উদহারণ আছে আগারওয়ালের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য