,

শেখ হাসিনাকে মোদির ফোন : উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার

news-image

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ঢাকা এবং দিল্লি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে উভয়ে এই অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে ফোন করে তাকে এবং বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। খবর বাসসের

বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রী এবং জনগণকে মাহে রমজানের মোবারকবাদ জানান।

১২ মিনিটের টেলিফোন কথপোকথনে উভয় নেতা করোনাভাইরাসের কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় দুই দেশের সরকারের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রয়োজনে উৎপাদন বৃদ্ধিতে উভয়ে একযোগে কাজ করার কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আশংকা এই পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে। কাজেই পরিস্থিতি মোকাবেলায় এই অঞ্চলের সব দেশকে একযোগে কাজ করতে হবে।

উভয় প্রধানমন্ত্রীই করোনাভাইরাস মোকাবেলায় দুই দেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং এ বিষয়ে একযোগে কাজ করার বিষয়ে তাদের অঙ্গীকারও পুণর্ব্যক্ত করেন। তারা করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত মাসে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে কোভিড-১৯ এর বিরুদ্ধে গৃহীত সার্কভুক্ত দেশগুলোর উদ্যোগকে এগিয়ে নিতে সম্মত হন।

শেখ হাসিনা এ সময় কোভিড-১৯ মোকাবেলায় ঔষধ এবং অন্যান্য মেডিকেল সামগ্রী পাঠানোয় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাও জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য