,

হোমনায় কর্মহীনদের খাদ্যসামগ্রী উপহার দিলেন বিএনপির সভাপতি ফজলুল হক মোল্লা

news-image

মো. আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় করোনাভাইরাসের প্রাদূর্ভাবে লকডাউনের কারণে গৃহবন্দী কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টায় লগডাউনের চলমান পরিস্থিতিতে সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এর দিক-নির্দেশনায় হোমনা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি একেএম ফজলুল হক মোল্লার নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত তহবিল হতে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের গৃহবন্দী দুস্থ, অসহায়, কর্মজীবী হতদরিদ্র পরিবারদের মধ্যে উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা ছাত্রদল নেতা মো. হাবিবুর রহমান হাবিব,হোমনা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবু,পৌর ছাত্রদল নেতা মো. দেলোয়ার হোসেন সাইদি প্রমূখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ পরিবারবর্গ।

একেএম ফজলুল হক মোল্লা বলেন, প্রানঘাতি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে অসহায় খেটে খাওয়া মানুষ গুলো আজ কর্মহীন। হোমনা উপজেলা ও পৌর এলাকার কর্মজীবী হতদরিদ্র মানুষরা ঘরে বসে থেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে তাই এ বিষয়টি আমার দৃষ্টি গোচর হওয়ায় আমার ব্যক্তিগত তহবিল থেকে সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এর সু-পরামর্শ ও দিকনির্দেশনায় নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেছি। যতোদিন করোনা ভাইরাসের সমস্যা থাকবে ততোদিন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এর দিকনির্দেশনায় তার এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য